২০৩০ নাগাদ কার্বনমুক্ত গুগল

১৫ সেপ্টেম্বর, ২০২০ ০১:৪০  
অ্যালফাবেটের মালিকানাধীন গুগল ২০৩০ সাল নাগাদ তাদের সকল ডেটা সেন্টার ও কার্যালয়গুলো ২৪ ঘন্টাই পুরোপুরিভাবে কার্বনমুক্ত বিদ্যুতের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা করেছে। গতকাল প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই রয়টার্সকে একথা বলেন। খবর রয়টার্স। খবরে বলা হয়, শতভাগ নবায়নযোগ্য জ্বালানী ব্যবহারের পূর্ববর্তী লক্ষের সাথে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেহেতু বিশ্বে কার্বন সমস্যা জটিল, তাই আমাদের অনেকেরই এক্ষেত্রে এগিয়ে আসা ও সমাধানের উপায় বের করা উচিত। সুন্দর পিচাই বলেন, কার্বন নির্সরণরোধে আমরা ছোট্ট একটি প্রতিষ্ঠান তবে আমরা উদাহরণ তৈরি করতে পারবো। গত বছর বিশ্বে গুগলের ব্যবহৃত বিদ্যুতের ৬১ শতাংশই পূরণ করেছে বায়ু বিদ্যুৎ, সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য শক্তির উৎস। নতুন এই লক্ষ্যমাত্রা নির্ধারণ উপলক্ষে গুগল ফেসবুকে তাদের লোগোতেও পরিবর্তন এনেছে। সবুজ রঙের নতুন লোগো এবং খুবই কম রেজ্যুলেশনের ছবি দিয়ে পরিবর্তন করা হয়েছে ফেসবুকে গুগলের প্রোফাইল ছবি। ডিবিটেক/বিএমটি